"ভিড়ে ঠাসা কামরাগুলি" -মাইনুল ইসলাম- ট্রেনের কামরাগুলি গাদাগাদি ভিড়ে ঠাসাঠাসি, ভেতরে ভাই টেঁকা যায় না শুধুই কাশাকাশি। কাশতে কাশতে কফ্ উঠছে রুমাল নাই কারো মুখে, রোগজীবাণু ছড়িয়ে পড়ছে কারো সাধ্য নাই রুখে। হুড়াহুড়ি গুঁতাগুঁতি মারছে কনুইয়ের গুঁতা, টাল সামলানো যায় না সেথা ছিঁড়ছে পায়ের সূঁতা। জান যায় যায় প্রাণ যায় যায় ধুঁকছে হৃদয়খানি, মহাশূণ্যে ঝুলছি যেন মৃত্যুর হাতছানি। কচি কাঁচাদের কান্নাকাটি চীৎকারে দম বন্ধ, ট্রেনের সংখ্যা কম কেন ভাই রেলমন্ত্রী কি অন্ধ? বাদুড়ঝুলা ঝুলছে ট্রেনে লটকাতে লটকাতে, কখন যেন হাত ফঁসকে মরবে সব একসাথে। মরণের ভয় নেইকো কারো রেলপথে তাই ঝুঁকি, যেখানে যাও মরণ সাথে মারছে তারা উঁকি। করোনা আবার আসবে তেড়ে ধরবে গলা চেপে, ট্রেনের সংখ্যা না বাড়ালে যাবে আরো ক্ষেপে।
"ভিড়ে ঠাসা কামরাগুলি" -মাইনুল ইসলাম- ট্রেনের কামরাগুলি গাদাগাদি ভিড়ে ঠাসাঠাসি, ভেতরে ভাই টেঁকা যায় না শুধুই কাশাকাশি। কাশতে কাশতে কফ্ উঠছে রুমাল নাই কারো মুখে, রোগজীবাণু ছড়িয়ে পড়ছে কারো সাধ্য নাই রুখে। হুড়াহুড়ি গুঁতাগুঁতি মারছে কনুইয়ের গুঁতা, টাল সামলানো যায় না সেথা ছিঁড়ছে পায়ের সূঁতা। জান যায় যায় প্রাণ যায় যায় ধুঁকছে হৃদয়খানি, মহাশূণ্যে ঝুলছি যেন ...