"ডাক্তার না যমদূত?
"ডাক্তার না যমদূত?"
-মাইনুল ইসলাম-
মনুষ্যত্ববোধ নাই অন্তরে যার
স্রষ্টাতে নাহি ভয়,
অহংকারে ভরা জীবন
হবেই তার পরাজয়।
উগ্ৰমেজাজী কথাবার্তা
দর্পভরা নেশা,
আবার তিনিই নাকি রোগীর সেবক
ডাক্তারি তার পেশা?
দয়া মায়াহীন হৃদয়টা তার
রূপোর মোড়কে ঢাকা,
মুখোশের অড়ালে মুখটি যেন
ডাক্তারি বিদ্যায় ফাঁকা।
ডাক্তারি বিদ্যা নাই ঝুলিতে
শেখে নি তো অত কিছু,
ডাক্তার ভেবে গরিব মায়েরা
ছুটে তার পিছু পিছু।
ডাক্তারি লেবাসে যমদূত আজ
শিশুদের ঘাড়ে চাপে,
মায়েদের পেটে শিশু মারে
হাত নাহি তার কাঁপে।
কতটা নিষ্ঠুর পাষাণ সে
কর্তব্যে গাফেলতি,
হাতুড়ে ডাক্তারের অপদার্থতায়
সমাজের কত ক্ষতি?
মা-হয়ে মায়ের সর্বনাশ ঘটায়
বোঝে না সে কোন কিছু,
মানবিকতা নাই প্রাণে
এতটাই সে নীচু।
অপদার্থ ডাক্তারের অপসারণ চাই
কৃষ্ণপুর হাসপাতালে,
না তাড়ালে মরবে শিশু
ভুগবে কালে কালে।
পরিষেবা নাই হাসপাতালে
ভালো ডাক্তার কোথায়?
দেরিতে হলেও ঘুম ভেঙ্গেছে
চিন্তা জেগেছে মাথায়।
নবীন প্রবীণ গর্জে ওঠো
থেকো না আর বসে,
অবিলম্বে তাড়াও তারে
সকলে মিলে মিশে।
Comments
Post a Comment