মোবাইল এখন জীবন সঙ্গী
কচি কাঁচাদের কাণ্ড দেখো
সবাই মোবাইল ঘাঁটে,
কেউ বা মাচায় বসে থাকে
কেউ বা শুয়ে খাটে।
পড়াশুনা শিকেয় তুলে
স্কুল যাওয়া বন্ধ,
রাতদিন ভোর পুটুস পাটুস
বাবা মা-কি অন্ধ?
শুনে না মানা মানবছানা
কাঁপছে মোবাইল জ্বরে,
কবে যে ওদের হুঁশ ফিরবে
সবার ঘরে ঘরে।
মোবাইল এখন জীবন সঙ্গী
বন্ধুবান্ধব দূরে,
সময়ের মূল্য বোঝে না তারা
যত সব ভবঘুরে।
চিন্তাশক্তির বিকাশ হয় না
মোবাইল সবার হাতে,
গেম খেলতে ব্যস্ত সদা
ঘুমায় না কেউ রাতে।
নগ্নছবি দেখে কেউবা
নির্জন ঘরের কোণে,
রঙিন স্বপ্নে বিভোর থাকে
খেয়াল খুশি মনে।
ঘণ্টার পর ঘণ্টা ধরে
প্রেম বিনিময় চলে,
অশ্লীল কথাবার্তা হয়
কত হাসির ছলে।
ছেলে বুড়ো জ্যাঠা খুড়ো
সব মোবাইলের পোকা,
ভালোমন্দের ধার ধারে না
এতটাই তারা বোকা।
অকালেতে ফুল ঝরিলে
ধরে কি গাছে ফল?
যুব সমাজ ধ্বংস আজি
কে জোগাবে বল?
Comments
Post a Comment