দেশ ডুবেছে নালাখন্দে"
"দেশ ডুবেছে নালাখন্দে"
-মাইনুল ইসলাম-
দেশের মধ্যে নালাখন্দ
নাকি নালাখন্দের মধ্যে দেশ?
উন্নয়ন দ্যাখো রাস্তায় পড়ে
শুধু কি জাতি বিদ্বেষ?
দেশ পড়েছে মুখ থুবড়ে
হাবুডুবু পথে ঘাটে,
দেশের সম্পদ বিদেশে পাচার
টান পড়েছে গাঁটে।
দেশের উন্নয়ন থমকে গেছে
রাস্তার বেহালদশা,
দেখেও না দেখার ভান করে সব
শোনে না কানে ঠসা।
মিডিয়ার খবর ধাপ্পাবাজি
দাঙ্গা ফাসাদ বাধায়,
জাতি বিদ্বেষের বীজ বুনে তারা
অসহায় মানুষকে কাঁদায়।
নালাখন্দে নিমজ্জিত দেশ
মানুষের দুর্গতি,
ধ্যানে মগ্ন উলঙ্গ রাজার
ফিরবে কি সুমতি?
দেশ ডুবেছে নালাখন্দে
তাতে রাজার কি?
অন্ধভক্ত প্রজারা যে সব
বোঝে না চালাকি।
Comments
Post a Comment