"করোনার প্রত্যাঘাতে মানুষ কাঁদে"
বিশ্বজুড়ে করোনার থাবা
চারিদিকে হাহাকার,
মানুষের জীবন বিপন্ন আজি
সবাই নির্বিকার।
তোমার প্রত্যাঘাতে মানবজাতি
করিছে ত্রাহি ত্রাহি,
মরণ বাঁচন সংগ্ৰামে আজি
কে কার পানে চাহি।
তোমার থাবায় ছিন্ন জীবন
দেখো তো চক্ষু মেলিয়া,
মানুষখেকো রাক্ষসী তুমি
চলিছো হেলিয়া দুলিয়া।
বন্ধ করো আস্ফালন
বন্ধ করো কথা,
তোমরা প্রকৃতির কান্না শুনেছো কি কভু
কখনো বুঝেছো কি তার ব্যথা?
তোমরা অকারণে গাছ কাটো
বধ করো বনের পশু পাখি,
ইকোসিস্টেম ধ্বংস করেছো
রেখেছো কি আর বাকি?
পাপাচারে ভরে দিয়েছো গোটা বিশ্ব
দূষিত করেছো জলবায়ু,
আমার থাবায় বাঁচবে না আর
কেড়ে নেবো প্রাণবায়ু।
জানি পাপাচারে ব্যথিত তুমি
মানুষের কৃতকাজে,
তাই রুদ্রমূর্তি ধারণ করেছো
নবরূপে নবসাজে।
আর কতদিন রবে বিশ্ব মাঝারে
মানুষেরে তুমি কাঁদাইয়া?
বন্দিদশা থেকে মুক্ত করো
মরিছে যে মানুষ না খাইয়া।
ক্ষমা করো মোরে মানুষের তরে
বন্ধ করো নৃত্য,
গ্ৰাসিলে সবে কি আর রবে
মানুষের অস্তিত্ব?
জীবন এখন প্রহর গুনছে
মৃত্যুর হাতছানি,
আজকের পালা তোমার ভাইরে
কালকে আমার জানি।
এমনি করে মরছে মানুষ
সারাটা বিশ্বজুড়ে,
করোনা তুমি চলে যাও বাবা
নিজের দেশে উড়ে।
এবার হয় তো পাবে শিক্ষা
সমগ্ৰ নরকূলে,
প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে তো
যাবে না তো কেউ ভুলে?
Comments
Post a Comment