"ডঃ কফিল খানের মুক্তি চাই"

"ডঃ কফিল খানের মুক্তি চাই"
-মাইনুল ইসলাম-

মানবতার দূত শান্তিকামী
        ডঃ কফিল খান,
শিশু বিশেষজ্ঞ খ‍্যাতনামা ডাক্তার
        আল্লার সেরা দান।
অসহায় মানুষেরে সেবা করেন
              কত সে যে মহান,
বিনা খরচায় রুগী দেখেন
          তাই মানুষের টান।
মনুষ‍্য সেবা পরম ধর্ম
          বহিছে শিরায় শিরায়,
কারাগারে আজ বন্দি কেন
         বেঁধেছো শক্ত গিরায়?
নিজ খরচায় শিশু বাঁচায়
                কেন রুষ্ট যোগী?
বিনা চিকিৎসায় শিশু মারো
             তুমি কি মানব ভোগী?
আমজনতা গর্জে ওঠো
                পথঘাট দাও রুখে,
হাসপাতালে অক্সিজেন নাই কেন
              শিশুরা মরেছে ধুঁকে?
নিজ ব‍্যর্থতা ঢাকতে তুমি
                   করলে জেল বন্দি,
জাতি বিদ্বেষের দোষে দুষ্ট
                 এঁটেছো নয়া ফন্দি।
এক ডাক্তারের মানহানিতে
         বাকি ডাক্তার কি খুশি?
তবে প্রতিবাদী কেউ হয় না কেন
            করে সব গড়িমসি?
এক ডাক্তার বন্দি মানে
               হাজার শিশুর ক্ষতি,
মাথে কি তোমার গোবর ভরা
                   ফিরবে না সুমতি?
অবিলম্বে তারে মুক্ত করো
              জাতপাত যাও ভুলে,
মানুষের মত মানুষ হও
    কারে দিকে আঙূল না তুলে।

Comments

Popular posts from this blog

প্রেমের অনুভূতি

মন ভাঙার জীবন

ধর্ষকরাজ চলছে দেশে