কবি নজরুল ইসলাম
25-05-2020 কবি নজরুল ইসলামের জন্মদিন।
তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে কবিতাটি উৎসর্গ করলাম।
" কবি নজরুল স্মরণে"
-মাইনুল ইসলাম-
দীনগৃহে জন্ম তোমার
তাই নামটি দুঃখু মিঞা,
শৈশবে পড়া হয় নি তেমন
অভাব অনটন নিয়া।
রুটির দোকানে হাড়ভাঙ্গা শ্রম
শুধু পেটের জ্বালায়,
নৈতিক শিক্ষার উন্মেষ ঘটেছিলো
মক্তবের পাঠশালায়।
তুমি মানবতার মহান কবি
বজ্রকন্ঠ বীর,
ঝড়ঝঞ্ঝা বজ্র তুফানে ও
সদা উন্নত শির।
হাবিলদার বেশে যুদ্ধ করেছো
দেশের স্বাধীনতায়,
বিদ্রোহের সুর আজ ও ধ্বনিত
তোমার কবিতায়।
অস্পৃশ্যতা জাতপাতের মূল
এখন ও রয়েছে গেড়ে,
খড়্গহস্তে সন্ত্রাসীরা
আজ ও আসে তেড়ে।
অসহায় জাতি কাঁদিছে দেখো
কে শোনাবে সাম্যের গান?
জাতিতে জাতিতে হিংসা বিদ্বেষ
কবে হবে অবসান?
তোমার অভাব পূর্ণ হবে না
এই ক্ষত বিক্ষত দেশে,
সম্প্রীতি কি ফিরবে না আর
সকলেরে ভালোবেসে?
গানে কবিতায় বেঁচে রবে তুমি
আসবে সোনালী ভোর,
তোমার কাব্যে জাগবে জাতি
কাটবে নেশার ঘোর।
তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে কবিতাটি উৎসর্গ করলাম।
" কবি নজরুল স্মরণে"
-মাইনুল ইসলাম-
দীনগৃহে জন্ম তোমার
তাই নামটি দুঃখু মিঞা,
শৈশবে পড়া হয় নি তেমন
অভাব অনটন নিয়া।
রুটির দোকানে হাড়ভাঙ্গা শ্রম
শুধু পেটের জ্বালায়,
নৈতিক শিক্ষার উন্মেষ ঘটেছিলো
মক্তবের পাঠশালায়।
তুমি মানবতার মহান কবি
বজ্রকন্ঠ বীর,
ঝড়ঝঞ্ঝা বজ্র তুফানে ও
সদা উন্নত শির।
হাবিলদার বেশে যুদ্ধ করেছো
দেশের স্বাধীনতায়,
বিদ্রোহের সুর আজ ও ধ্বনিত
তোমার কবিতায়।
অস্পৃশ্যতা জাতপাতের মূল
এখন ও রয়েছে গেড়ে,
খড়্গহস্তে সন্ত্রাসীরা
আজ ও আসে তেড়ে।
অসহায় জাতি কাঁদিছে দেখো
কে শোনাবে সাম্যের গান?
জাতিতে জাতিতে হিংসা বিদ্বেষ
কবে হবে অবসান?
তোমার অভাব পূর্ণ হবে না
এই ক্ষত বিক্ষত দেশে,
সম্প্রীতি কি ফিরবে না আর
সকলেরে ভালোবেসে?
গানে কবিতায় বেঁচে রবে তুমি
আসবে সোনালী ভোর,
তোমার কাব্যে জাগবে জাতি
কাটবে নেশার ঘোর।

Comments
Post a Comment