মোদির মোমবাতি
হবুচন্দ্র রাজার দেশে
দেখো একি! কান্ড,
মোমবাতি জ্বালালে নাকি
ভাইরাস লন্ডভন্ড!
গো-মূত্রে কাজ হয় নি তাই
জ্বালাবে মোমবাতি,
করোনা ভাইরাস ভেগে যাবে
মারবে না আর লাথি।
কত বড় বিজ্ঞানী ভাই
হবুচন্দ্র রাজা,
করতালি ঢাকঢোল
শঙ্খধ্বনি বাজা।
পাত্রমিত্র মন্ত্রীরা সব
এক একজন জ্ঞানী,
পাণ্ডিত্যে নাই ঘাটতি তাদের
ডিগ্ৰিতে টানাটানি।
দেশি গরুর দুধে থাকে
সোনা রাশি রাশি,
হাঁস জলে সাঁতার কাটলে
অক্সিজেন দেয় বেশি।
কত খ্যাতনামা বিজ্ঞানী
জন্মেছে এই দেশে,
অদ্ভূত যত কান্ডখানা
মরবে সবাই হেসে।
Comments
Post a Comment