স্বপ্নের স্বাধীনতা

 "স্বপ্নের স্বাধীনতা"

-মাইনুল ইসলাম-


ব্রিটিশ শাসনের অত‍্যাচারে জর্জরিত সারা হিন্দুস্তান,-

সেদিন ধৈর্যের বাঁধ ভেঙ্গে গিয়েছিলো

রুখে দাঁড়িয়েছিলো হিন্দু মুসলীম বৌদ্ধ খ্রীষ্টান।

পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করতে

এগিয়ে এসেছিলো সকলেই জাতিধর্মনির্বিশেষে,-

দেশমাতৃকার যোদ্ধারা বীরদর্পে যুদ্ধ করেছিলেন

দেশের গাদ্দারেরা সেদিন ও ছিলেন ছদ্মবেশে।

লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে পেলাম

বহু কাঙ্খিত স্বপ্নের স্বাধীনতা,-

দেশবাসীর প্রাণে আশার আলো জাগলো

এবার বুঝি দূরীভূত হবে পুঞ্জিভূত ব‍্যথা

ক্ষোভ সঙ্কীর্ণতা ধর্মীয় গোঁড়ামি আর অমানবিকতা।

কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস,-

স্বাধীনতার৭৪টি বছর কেটে গেছে

আজ ও জনজীবন স্তব্ধ ক্ষতবিক্ষত

বিপর্যস্ত প্রাণস্পন্দন হাঁসফাঁস।

দেশীয় ইংরেজের অত‍্যাচারে মানুষ দিশেহারা,

অসহায় নিপীড়িত হতদরিদ্র মানুষ

আজ ও শোষিত নিষ্পেষিত গাড়ি চাপায় যায় মারা।

পথেঘাটে সর্বত্র ধর্ষিত অসহায় নারী,-

নিরাপত্তাহীনতায় ভুগছে জাতি

সন্তানের অকালবোধনে মায়ের করুণ আর্তনাদ

আকাশে বাতাসে প্রকম্পিত কান্নার আহাজারি।

জাতপাতের শিকড় প্রোথিত হয়েছে আরো গভীরে,-

ধর্মীয় মেরুকরণের প্রস্তুতি,রক্তধারায় স্নাত দেশ

হায়ানার দল মুসলীম হিন্দুদলিতের দেহ 

খুবলে খুবলে খাচ্ছে বুকচিরে।

মরা পচা লাশের গন্ধে দূষিত জল,বায়ু অপবিত্রভূমি,-

স্বাধীনতা তুমি অভিশপ্ত গ্ৰহদোষে দুষ্ট

অবনত মস্তকে লজ্জিত তুমি।

বেকারের হাহাকারে নির্বিকার উন্নয়নের দ্বার রুদ্ধ,-

পেট্রোপণ‍্যের দাম আকাশছোঁয়া

বাকস্বাধীনতায় হস্তক্ষেপ অকারণে বাধাও যুদ্ধ।

দেশের শিল্পায়ন মুখ থুবড়ে পড়েছে

      দেশ উঠেছে লাটে,-

অর্থনৈতিক মন্দা চলছে সব কিছু বেসরকারিকরণ

টান পড়েছে গাঁটে।

দেবতাও তোমার ভয়ে তটস্থ

মন্দির ছেড়ে আশ্রয় নিয়েছে মসজিদে,-

তবুও তুমি ক্ষান্ত হওনি হিংসার অনলে পুড়ছো

এখন ও মিটে নি ক্ষিদে।

তুমি মানুষের হৃদয়ে ঢুকতে পারো নি

দিতে পারো নি ভালোবাসা,-

সারা বিশ্বে ধিক্কৃত নিন্দিত চরমভাবে

তুমি অভিশপ্ত একেবারে কোণঠাসা।

বৈচিত্র‍্যের মধ‍্যে ঐক‍্য বিভেদের মাঝে নাহি ব‍্যবধান,-

কবে আসবে সোনালি দিন ঘটবে ক্লান্তির অবসান?

Comments

Popular posts from this blog

প্রেমের অনুভূতি

মন ভাঙার জীবন

ধর্ষকরাজ চলছে দেশে