Posts
Showing posts from August, 2020
মহরমের নামে রঙের তামাশা
- Get link
- X
- Other Apps
"মহরমের নামে রঙ্গতামাশা" -মাইনুল ইসলাম- মহরমের নামে রঙ্গ তামাশা চলছে সারা দেশে, কত রকমের ফন্দি ফিকির দেখবে ছদ্মবেশে। মদ খেয়ে বেতাল হয়ে আবির মাখে গালে, বন বন করে লাঠি ঘুরায় নাচে ঢাকের তালে। ব্যঞ্জনবাঁশি সেতার গিটার গানের সুর তোলে, ঈমান আমল রসাতলে জাতের পরিচয় ভোলে। তাজিয়া বের হয় নব রঙ্গে যেন বিদ্যুৎ চমকায়, মনে হয় এজিদ বাহিনী সেজেছে রণসজ্জায়। ঢাল তরোয়ালের খেলা দেখায় পড়ে হাততালি, দুলদুল ঘোড়া ছুটছে যেন ...
"স্রষ্টার পথে আয় ফিরে"
- Get link
- X
- Other Apps
"স্রষ্টার পথে আয় ফিরে" মাইনুল ইসলাম পাপে ভস্ম গোটা বিশ্ব আর নাহিরে পরিত্রাণ, স্রষ্টাকে ছুঁড়ে ফেলেছিস দূরে কোথা আজ তোর ঈমান? মরিছে মানুষ নাই কারো হুঁশ মরা লাশের গন্ধ, দিশেহারা সব ত্রাহি ত্রাহি রব ফিরবে নাকি কভু ছন্দ? মদ জুয়া তাড়ি নাহি কেহ ছাড়ি ব্যভিচারে সদা লিপ্ত, কোথাও বিচার নাই সদাচার করোনা তাই ক্ষিপ্ত। সুদ কারবারি ঘুরে বাড়ি বাড়ি চুষে গরিবের রক্ত, কে কালো আর কে যে ধলো ...
ভৈরব নদীর স্মৃতচারণায়
- Get link
- X
- Other Apps
"ভৈরব নদীর স্মৃতচারণায়" -মাইনুল ইসলাম- ভাদ্রমাসে ভরা বান ভৈরবনদী ওঠতো ফুলে, সারে সারে থাকতো নৌকা বাঁধা নদীকূলে। পালতৌলা নৌকাগুলি চলতো নদীবুকে, মাঝি ভায়ারা গান ধরতো কতই না মনের সুখে। বৈঠা ধরে নৌকায় বসে মারতো হুঁকোয় টান, উদ্দীপনা জাগতো প্রাণে ক্লান্তির অবসান। জেলেরা সব স্রোতের মুখে পাত তো ট্যাকজাল, জালের ফাঁদে ধরা পড়তো রুই কাতলা বোয়াল। মাছ কিনতে নদীতীরে ...
স্বপ্নের স্বাধীনতা
- Get link
- X
- Other Apps
"স্বপ্নের স্বাধীনতা" -মাইনুল ইসলাম- ব্রিটিশ শাসনের অত্যাচারে জর্জরিত সারা হিন্দুস্তান,- সেদিন ধৈর্যের বাঁধ ভেঙ্গে গিয়েছিলো রুখে দাঁড়িয়েছিলো হিন্দু মুসলীম বৌদ্ধ খ্রীষ্টান। পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করতে এগিয়ে এসেছিলো সকলেই জাতিধর্মনির্বিশেষে,- দেশমাতৃকার যোদ্ধারা বীরদর্পে যুদ্ধ করেছিলেন দেশের গাদ্দারেরা সেদিন ও ছিলেন ছদ্মবেশে। লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে পেলাম বহু কাঙ্খিত স্বপ্নের স্বাধীনতা,- দেশবাসীর প্রাণে আশার আলো জাগলো এবার বুঝি দূরীভূত হবে পুঞ্জিভূত ব্যথা ক্ষোভ সঙ্কীর্ণতা ধর্মীয় গোঁড়ামি আর অমানবিকতা। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস,- স্বাধীনতার৭৪টি বছর কেটে গেছে আজ ও জনজীবন স্তব্ধ ক্ষতবিক্ষত বিপর্যস্ত প্রাণস্পন্দন হাঁসফাঁস। দেশীয় ইংরেজের অত্যাচারে মানুষ দিশেহারা, অসহায় নিপীড়িত হতদরিদ্র মানুষ আজ ও শোষিত নিষ্পেষিত গাড়ি চাপায় যায় মারা। পথেঘাটে সর্বত্র ধর্ষিত অসহায় নারী,- নিরাপত্তাহীনতায় ভুগছে জাতি সন্তানের অকালবোধনে মায়ের করুণ আর্তনাদ আকাশে বাতাসে প্রকম্পিত কান্নার আহাজারি। জাতপাতের শিকড় প্রোথিত হয়েছে আরো গভীরে,- ধর্মীয় মেরুকরণের প্রস্তুতি,রক্তধারায় স্নাত দেশ হ...
সবুরে মেওয়া ফলে
- Get link
- X
- Other Apps
"সবুরে মেওয়া ফলে" -মাইনুল ইসলাম- ভেঙ্গেছে মসজিদ ভাঙ্গেনি হৃদয় ধৈর্য ধর রে মুসলমান, জালেমের দুয়ারে ডরিস না কেউ বুকে ধরে রাখ আলকোরান। পথভ্রষ্ট হস না তোরা স্রষ্টাকে কর সকলে ভয়, প্রাণের মায়া ত্যাগ কর তোরা আসবে আসবেই একদিন জয়। ঐ সম্মুখে দ্যাখ বজ্রতুফান কালো মেঘের ঘনঘটা, অযোধ্যায় কত সঙ্ সেজেছে ভালেতে শুভ্র চন্দন ফোঁটা। ইতিহাস কভু ক্ষমা করবে না সত্যকে দিলি ঢেকে, ভূমিপূজনে কি সিদ্ধিলাভ হয় নকল স্রষ্টাকে ডেকে? ধর্মের মোহে মোহান্ধ তোরা জানিস কি ধর্মের বাণী? বেদে কি কোথাও দেখাতে পারবি মানুষে মানুষে হানাহানি? জাতি বিদ্বেষের রোষানলে আজ কেন মুসলীম জাতি? দলিত কেন সর্বস্বান্ত মুখেতে মারিস লাথি? রাম মন্দির গড়লি বটে রাম কি তাতে খুশি? মাথে যে তোদের ...