Posts

Showing posts from May, 2020

মা হারা শিশু

বিহারের মুজাফফরপুর রেলস্টেশনে যে অমানবিক মর্মান্তিক ঘটনা ঘটলো তার সাক্ষী গোটা বিশ্ব। লক ডাউনের জেরে শত শত মাইল পাঁয়ে হেঁটে শেষে ঐ স্টেশনে পৌঁছেছিলো। অনাহারে অনিদ্রায় বড় ক্লান্ত মহিলার ললাটে একফোঁটা জল ও জুটে নি। পিপাসায় ছটপট করতে করতে প্রাণবায়ু বেরিয়ে গেল। ঐ মৃত‍্যু জাতির কাছে বড় প্রশ্ন রেখে গেল। "মা হারা শিশু" -মাইনুল ইসলাম- হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত              পোঁটলা পুঁটলি মাথায়, সাথে যে তার ছোট্ট শিশু               স্টেশনে রাত কাটায়। পথ চলতে পিপাসার্ত                  শুকিয়ে গেছে টুঁটি, একফোঁটাও জল জোটে নি                      নিথর দেহ লুটি। কত রকমের খাবার সাজিয়ে রাখি                হেঁসেল ডাইনিংরুমে, দুমুঠো অন্ন জোটে নি কপালে                চলে গেল চিরঘুমে। শিশুটি সেথা ব‍্যস্ত দেখো           ...

কবি নজরুল ইসলাম

Image
25-05-2020 কবি নজরুল ইসলামের জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ‍্য অর্পণ করে কবিতাটি উৎসর্গ করলাম। " কবি নজরুল স্মরণে" -মাইনুল ইসলাম- দীনগৃহে জন্ম তোমার               তাই নামটি দুঃখু মিঞা, শৈশবে পড়া হয় নি তেমন                  অভাব অনটন নিয়া। রুটির দোকানে হাড়ভাঙ্গা শ্রম                    শুধু পেটের জ্বালায়, নৈতিক শিক্ষার উন্মেষ ঘটেছিলো                    মক্তবের পাঠশালায়। তুমি মানবতার মহান কবি                             বজ্রকন্ঠ বীর, ঝড়ঝঞ্ঝা বজ্র তুফানে ও                          সদা উন্নত শির। হাবিলদার বেশে যুদ্ধ করেছো                       দেশের স্বাধীনতায়, বিদ্রোহের সুর আজ ও ধ্বনিত     ...