Posts

Showing posts from March, 2020

"লক্ ডাউনে গরিব দুঃখী

"লক্ ডাউনে গরিব দুঃখী লক্ ডাউনে কেমন আছে                দেশের গরিব দুঃখী? নুন আনতে পান্তা ফুরায়              তারা কি এখন সুঃখী? নানা কষ্টে দিন কাটছে                        বদ্ধ কারাগারে, সহযোগিতা না করলে                  মরবে কি অনাহারে? নেতাদের সব কথার কথা                      খৈ ফুটে সব মুখে, কথার নাই সারবত্তা              দাঁড়ায় না কেউ দুঃখে। দানের টাকা থরে থরে                   ঢুকছে কোষাগারে, তবু গরিব দুঃখীরা কাঁদছে কেন                     ঘুরছে দ্বারে দ্বারে? গচ্ছিত টাকাগুলো                খরচ হয় কোন খাতে? সমভাবে বণ্টন কি           ...

"বুভুক্ষুর ব্যাথা

স্তব্ধ জীবন বসে সারাক্ষণ         করোনা ভাইরাসের তাড়া, মেলিয়া আঁখি চারিদিকে দেখি                    শহর মহল্লা পাড়া। লক্ ডাউন শুরু ভয়ে দুরু দুরু                  বাইরে বেরুতে মানা, শ্রমিক মজুর মুটে যায় না তো মাঠে ছুটে               কি করে জোটাবে খানা? কাজ কর্ম সব বন্ধ বোঝে না কেউ ভালোমন্দ                  ধনীরা দাঁড়ায় না পাশে, চারিদিকে ত্রাহি ত্রাহি কে কার পানে চাহি                   দীন দুঃখীরা মরিছে ত্রাসে। ভিনরাজ‍্যে গেছে যারা সব যেন দিশেহারা                       কে জোগাবে মনোবল? অনাহারে দিন গুণে বসে বসে নির্জনে                                  আঁখি ছল ছল। বন্ধ গাড়ি ঘোড়া গোদের উপর বিষফোঁড়া ...

"করোনার দাওয়াই"

Image
"করোনার দাওয়াই" -মাইনুল ইসলাম- মহামারিতে ভক্তদের যত               ধরেছে জিন ভূতে, করোনা ভাইরাস ধ্বংস হয়             পান করলে গোমূতে। গোবর ঘাটি গায়ে মাখলে           বাঁধে না রোগের বাসা, তেত্রিশ কোটি দেবদেবীর                রয়েছে ভালোবাসা। গোমূত্র গোবর বিক্রি হচ্ছে              বাজারে চড়া দামে, কত রকম কীর্তি দেখো               চলছে ভারতধামে। ডাক্তারি বিদ‍্যার ধার ধারে না              বিজ্ঞানের এই যুগে, কু-সংস্কারে বদ্ধ জীবন                     পড়েছে হুজুগে। আজব দেশের আজব রাজা                         কত জ্ঞানীগুণি, কেউবা হাসির পাত্র তারা                  কেউবা মানুষ খুনি। 'গোমূত্র ...

গোলাপ ফুল

গোলাপ ফুল গোলাপ ফুল                তোমার সুমিষ্ট গন্ধে, আহা! মনটি আমার ভরে ওঠে                  নাচি কী আনন্দে! স্বার্থত‍্যাগ করে তুমি                 অপরের কাজে লাগো, তোমা থেকে শিক্ষা নেবো                প্রতিজ্ঞা করছি মাগো। দুঃস্থের সেবায় ব্রতী হবো                  মন লাগাবো কাজে, সবাই বলবে ধ‍ন‍্যি ছেলে               বকবে না কেউ বাজে।

মোবাইল এখন জীবন সঙ্গী

Image
      কচি কাঁচাদের কাণ্ড দেখো                    সবাই মোবাইল ঘাঁটে, কেউ বা মাচায় বসে থাকে                    কেউ বা শুয়ে খাটে। পড়াশুনা শিকেয় তুলে                          স্কুল যাওয়া বন্ধ, রাতদিন ভোর পুটুস পাটুস                         বাবা মা-কি অন্ধ? শুনে না মানা মানবছানা               কাঁপছে মোবাইল জ্বরে, কবে যে ওদের হুঁশ ফিরবে                          সবার ঘরে ঘরে। মোবাইল এখন জীবন সঙ্গী                            বন্ধুবান্ধব দূরে, সময়ের মূল‍্য বোঝে না তারা                        যত সব ভবঘুরে। চিন্তা...

সর্বত্রই তুমি

যদি তুমি চন্দ্র হতে  সূর্যের মতো আমি তোমায় আলো দিতাম।  যদি তুমি নদী হতে  সাগরের মতো আমি মিশে থাকতাম  যদি তুমি নৌকা হতে  পালের মতো আমি তোমায় সাহায্য করতাম  যদি তুমি পাহাড় হতে  ঝর্ণার মতো আমি তোমার কোলে ঝরে পড়তাম  যদি তুমি রোদ্র হতে  মেঘের মতো আমি তোমায় ছায়া দিতাম  যদি তুমি মমতাজ হতে  শাজাহানের মতো তোমার জন্য তাজমহল বানাতাম  যদি তুমি পারু হতে দেবদাসের মতো আমি তোমার প্রেমিক হতাম  যদি তুমি নয়ন হতে  আয়নার মতো আমি তোমার সামনে থাকতাম  যদি তুমি প্রেমিকা হতে  প্রেমিকের মতো আমি তোমায় ভালোবাসা দিতাম 

প্রেমের অনুভূতি

তুমি হাসলে আমি সব দুঃখ ভুলে যাই  তুমি হাসলে আমি জীবনে সুখ খুঁজে পাই  তুমি হাসলে আমার হৃদয় আনন্দে ভরে যাই  তুমি হাসলে আমি অতীতের সব স্মৃতি ভুলে যাই  তুমি হাসলে আমার মনে প্রেমের শিহরণ জাগে  তুমি হাসলে তোমার মাঝে আমাকে খুঁজে পাই  তুমি হাসলে আমার সকল চিন্তা দূর হয়  তুমি হাসলে আমার মনের শক্তি বেড়ে যাই  আমার মন শুধু তোমার হাসি চাই  আমার মন শুধু তোমাকে চাই 

কবে হবো পাখি

আমি কবে হবো পাখি  কবেই বা উড়ে যাবো  সেই নীল আকাশে  কবেই বা দেখতে পাবো  পাহাড়ের চুড়ো  ডাক দিবো সকাল বেলায়  সকলের আগে উঠবো আমি জেগে  আপন খেলায় উঠবো আমি মেতে  আপন খেয়ালে গান গাইবো সুরে  কবেই বা হবে মোর আশা  পূরণ করার বাসনা,  কবে ডানা মেলে যাবো দেশ অন্তরে  কবেই বা চলে যাবো সাত রঙে  কবেই বা মিলবে প্ৰিয় সাথী  দূরে হতে দূরে গেলে  কখনো বা হবেনা  খিদে পাওয়ার বেলাটা  কখনো বা পাবে না  বুক ভরা ভালো বাসা