যোগ্য অযোগ্য
"যোগ্য অযোগ্য"
-মাইনুল ইসলাম-
যোগ্যতা ডুবে গোষ্পদে আজ
অযোগ্যরা নাচে আহ্লাদে,
যোগ্যতা তুই টিঁকবি না আর
টাকার কাছে পাল্লা দে।
জ্ঞান সাগরে যতই ডুব না
খাটবি তোরা মাঠে,
কানাকড়ি নেই পকেটে
চাকরি থেকে ছাঁটে।
পরীক্ষাতে পাশ করলেও
ইন্টারভিউএ ফেল,
যোগ্যতা হারে টাকার কাছে
চলছে কেমন খেল?
ভ্যাঁ ভ্যাঁ করে দ্বারে ঘুরে
চাকরি নাহি মিলে,
পয়সা দিয়ে চাকরি নেব
হোক না পড়া ঢিলে।
অযোগ্যরাই রাজ করছে
যোগ্যদের ঘাড়ে চেপে,
প্রতিবাদ কেউ করলে তারা
যাচ্ছে ভীষণ ক্ষেপে।
উলঙ্গ রাজার দেশে রে ভাই
চামচারা সব ন্যাংটা,
চোর ছ্যাচ্চর বাটপারদের
ভাঙ্গতে হবে ঠ্যাংটা।
ঘুষ ঢুকেছে রন্ধ্রে রন্ধ্রে
নেতাদের সব মাথে,
আর দেরি নয় গর্জে ওঠো
হাত ধরো একসাথে।
দেশ ডুবেছে পারাবারে
কে আছো পাকা মাঝি?
দেশ জাতিকে রক্ষা করো
ধরো জীবন বাজি।
কাঁটা দিয়ে কাঁটা তোলো
ভেঙ্গে দাও বিষদাঁত,
বৈচ্যিত্র্যের মধ্যে ঐক্য হেথা
লড়ো সব একসাথ।
Comments
Post a Comment