"লক্ ডাউনে গরিব দুঃখী
"লক্ ডাউনে গরিব দুঃখী
লক্ ডাউনে কেমন আছে
দেশের গরিব দুঃখী?
নুন আনতে পান্তা ফুরায়
তারা কি এখন সুঃখী?
নানা কষ্টে দিন কাটছে
বদ্ধ কারাগারে,
সহযোগিতা না করলে
মরবে কি অনাহারে?
নেতাদের সব কথার কথা
খৈ ফুটে সব মুখে,
কথার নাই সারবত্তা
দাঁড়ায় না কেউ দুঃখে।
দানের টাকা থরে থরে
ঢুকছে কোষাগারে,
তবু গরিব দুঃখীরা কাঁদছে কেন
ঘুরছে দ্বারে দ্বারে?
গচ্ছিত টাকাগুলো
খরচ হয় কোন খাতে?
সমভাবে বণ্টন কি
পড়ে গরিবের পাতে?
দীন দুঃখীর কপালে মূলোঘণ্টা
তাই থাকে উপবাসি,
এইতো হাল চলছে দেশে
দেখছে ভারতবাসী।
রাজ কোষাগারে চাঁদা নয়
দান করো সরাসরি,
গরিবের পেটে অন্ন যাবে
কমবে আহাজারি।
মোড়ল মুন্না যুবকবৃন্দ
কাজ করো একসাথে,
অভূক্ত থাকবে না কেউ
ফল পাবে হাতে হাতে।
গরিবের মুখে অন্ন তুলে
পাবে সুখ প্রশান্তি,
মানবিকতার জয় হোক
ঘুচে যাক যত ক্লান্তি।
লক্ ডাউনে কেমন আছে
দেশের গরিব দুঃখী?
নুন আনতে পান্তা ফুরায়
তারা কি এখন সুঃখী?
নানা কষ্টে দিন কাটছে
বদ্ধ কারাগারে,
সহযোগিতা না করলে
মরবে কি অনাহারে?
নেতাদের সব কথার কথা
খৈ ফুটে সব মুখে,
কথার নাই সারবত্তা
দাঁড়ায় না কেউ দুঃখে।
দানের টাকা থরে থরে
ঢুকছে কোষাগারে,
তবু গরিব দুঃখীরা কাঁদছে কেন
ঘুরছে দ্বারে দ্বারে?
গচ্ছিত টাকাগুলো
খরচ হয় কোন খাতে?
সমভাবে বণ্টন কি
পড়ে গরিবের পাতে?
দীন দুঃখীর কপালে মূলোঘণ্টা
তাই থাকে উপবাসি,
এইতো হাল চলছে দেশে
দেখছে ভারতবাসী।
রাজ কোষাগারে চাঁদা নয়
দান করো সরাসরি,
গরিবের পেটে অন্ন যাবে
কমবে আহাজারি।
মোড়ল মুন্না যুবকবৃন্দ
কাজ করো একসাথে,
অভূক্ত থাকবে না কেউ
ফল পাবে হাতে হাতে।
গরিবের মুখে অন্ন তুলে
পাবে সুখ প্রশান্তি,
মানবিকতার জয় হোক
ঘুচে যাক যত ক্লান্তি।
Comments
Post a Comment