মা হারা শিশু

বিহারের মুজাফফরপুর রেলস্টেশনে যে অমানবিক মর্মান্তিক ঘটনা ঘটলো তার সাক্ষী গোটা বিশ্ব। লক ডাউনের জেরে শত শত মাইল পাঁয়ে হেঁটে শেষে ঐ স্টেশনে পৌঁছেছিলো। অনাহারে অনিদ্রায় বড় ক্লান্ত মহিলার ললাটে একফোঁটা জল ও জুটে নি। পিপাসায় ছটপট করতে করতে প্রাণবায়ু বেরিয়ে গেল। ঐ মৃত‍্যু জাতির কাছে বড় প্রশ্ন রেখে গেল।

"মা হারা শিশু"
-মাইনুল ইসলাম-

হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত
             পোঁটলা পুঁটলি মাথায়,
সাথে যে তার ছোট্ট শিশু
              স্টেশনে রাত কাটায়।
পথ চলতে পিপাসার্ত
                 শুকিয়ে গেছে টুঁটি,
একফোঁটাও জল জোটে নি
                     নিথর দেহ লুটি।
কত রকমের খাবার সাজিয়ে রাখি
               হেঁসেল ডাইনিংরুমে,
দুমুঠো অন্ন জোটে নি কপালে
               চলে গেল চিরঘুমে।
শিশুটি সেথা ব‍্যস্ত দেখো
                   মা গেছে পরপারে,
গায়ের চাঁদর টানাটানি
                  মা'কে জাগাবারে।
"মৃত‍্যু কি" জানে না ঐ
                     মাসুম ছোট্ট শিশু,
তাই বারে বারে জাগাবারে
                     ছুটে মায়ের পিছু।
কে আছে তার রাখিবে খেয়াল
                    দাঁড়িয়ে একা একা,
ম‍র্মান্তিক দৃশ‍্য আর
                 যায় না চোখে দেখা।
দুগ্ধপানে কাকুতি মিনতি
             দেয় না মা ডাকে সাড়া,
লক ডাউনে অকাল বোধন
                     দায়ী বলো কারা?
হায়!রে দেশের রাজা বাদশা
              হায়!রে দেশের মানুষ,
আজ বিবেক বুদ্ধি কোথায় গেছে
               সব কি রঙিন ফানুস?
আসলে শিশুটি বিবেক জাগিয়ে দিলো
                          ঘুমন্ত সংসারে,
নানা প্রশ্নের মুখে ঠেলে দিলো সে
                    বিবেকহীন মানুষেরে।

Comments

Popular posts from this blog

প্রেমের অনুভূতি

মন ভাঙার জীবন

ধর্ষকরাজ চলছে দেশে