মহরমের নামে রঙের তামাশা
"মহরমের নামে রঙ্গতামাশা"
-মাইনুল ইসলাম-
মহরমের নামে রঙ্গ তামাশা
চলছে সারা দেশে,
কত রকমের ফন্দি ফিকির
দেখবে ছদ্মবেশে।
মদ খেয়ে বেতাল হয়ে
আবির মাখে গালে,
বন বন করে লাঠি ঘুরায়
নাচে ঢাকের তালে।
ব্যঞ্জনবাঁশি সেতার গিটার
গানের সুর তোলে,
ঈমান আমল রসাতলে
জাতের পরিচয় ভোলে।
তাজিয়া বের হয় নব রঙ্গে
যেন বিদ্যুৎ চমকায়,
মনে হয় এজিদ বাহিনী
সেজেছে রণসজ্জায়।
ঢাল তরোয়ালের খেলা দেখায়
পড়ে হাততালি,
দুলদুল ঘোড়া ছুটছে যেন
উড়ছে ধুলাবালি।
ব্লেড দিয়ে বুক চিরে
ঝরায় রক্তধারা,
হায় হোসাইন মাতমজারি
শোকে পাগলপারা।
বুক চাপড়ে মারে কোড়া
সোজা লাগে পিঠে,
চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ে
জমে পায়ের গিঁটে।
মানত করা মোরগা মুরগি
উড়ায় লাঠির ফাঁকে,
ঠেলাঠেলি হুড়োহুড়িতে
ধরে পথের বাঁকে।
পীরের মাজার চোখ ধাঁধানো
মখমলে মোড়া,
থরে থরে সু সজ্জিত
পোড়া মাটির ঘোড়া।
টাকা দিয়ে ঘোড়া কিনে
পীরের দরগায় চড়ায়,
সেজদা করে পীরের মাজার
পাপের ভূত ঝাড়ায়।
একে একে ঢুকে সেথা
কত শত নারী,
জাহান্নামের টিকিট কিনে
যত পীর পূজারি।
মানে না তারা হাদীস কোরাণ
কেবল লাছন কুঁদন,
মহরম মানে শোকের মাস
বিষাদে ভরা রোদন।
কালের স্রোতে ভাসছে জাতি
ডুবছে নেশার ঘোরে,
আল্লার বিধান মানছে না কেউ
মরণের তরে।
Comments
Post a Comment