"ব‍্যাঙ মামাদের বিয়ে

বাস্তব ঘটনা ছাড়া অবাস্তব কিছু লেখি না, এটি একটি ব‍্যাঙ্গাত্মক লেখা হলে ও বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক তরুণ তরুণীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

"ব‍্যাঙ মামাদের বিয়ে"
-মাইনুল ইসলাম-

মাঠ ঘাট সব বর্ষাকালে
              ভরলো বৃষ্টির জলে,
ব‍্যাঙ মামারা গান ধরেছে
             ঢাকের তালে তালে।
বয়ঃসন্ধিকালে বিয়ে করে
               এটাও তারা জানে,
ক্ষুদ্র প্রাণি হলে ও তারা
               সব কিছুটাই মানে।
ঘ‍্যাঁংঘর ঘ‍্যাঁঘর ডাকে তারা
                 খুঁজে জীবন সঙ্গী,
প্রেম নিবেদন করবে তাই
                 দেখায় ভাবভঙ্গি।
স্ত্রী ব‍্যাঙের তর সয় না
                 ডিস্কো নাচ নাচে,
পুংব‍্যাঙ ও ঘুরঘুর করে
                আনাচে কানাচে।
পুকুর পাড়ে রংতামাশা
              হরেক রকম খেলা,
কনে বর সেজেছে সেথা
          বসেছে প্রেমের মেলা।
কনের হলুদ রংয়ের আঁচলা শাড়ি
               কালো ডোরা কাটা,
ত্বক মসৃণ পিচ্ছিলকায়
                     চকচকে গা-টা।
বর্ষাকাল প্রজনন ঋতু
            ব‍্যাঙ মামাদের বিয়ে,
গলা ফুলিয়ে শঙ্খ বাজায়
           মাথায় টোপ‍র দিয়ে।
ওলু ধ্বনি দিয়ে বধূ বরণ
         ঝিঁ ঝিঁ পোকার ডাকে,
জোনাকিরা বাতি জ্বালায়
            অন্ধকারের ফাঁকে।
রাত পোহালো সাঙ্গ হলো
                  বিয়ের যত ঘটা,
সোনালি ভোরে পুকুর ধারে
             পড়লো রবির ছটা।

Comments

Popular posts from this blog

প্রেমের অনুভূতি

মন ভাঙার জীবন

ধর্ষকরাজ চলছে দেশে