সবুরে মেওয়া ফলে

 "সবুরে মেওয়া ফলে"

-মাইনুল ইসলাম-


ভেঙ্গেছে মসজিদ ভাঙ্গেনি হৃদয়

          ধৈর্য ধর রে মুসলমান,

জালেমের দুয়ারে ডরিস না কেউ

 বুকে ধরে রাখ আলকোরান।

পথভ্রষ্ট হস না তোরা

           স্রষ্টাকে কর সকলে ভয়,

প্রাণের মায়া ত‍্যাগ কর তোরা

 আসবে আসবেই একদিন জয়।

ঐ সম্মুখে দ‍্যাখ বজ্রতুফান

             কালো মেঘের ঘনঘটা,

অযোধ‍্যায় কত সঙ্ সেজেছে

       ভালেতে শুভ্র চন্দন ফোঁটা।

ইতিহাস কভু ক্ষমা করবে না

         সত‍্যকে দিলি ঢেকে,

ভূমিপূজনে কি সিদ্ধিলাভ হয়

         নকল স্রষ্টাকে ডেকে?

ধর্মের মোহে মোহান্ধ তোরা

   জানিস কি ধর্মের বাণী?

বেদে কি কোথাও দেখাতে পারবি

   মানুষে মানুষে হানাহানি?

জাতি বিদ্বেষের রোষানলে আজ

        কেন মুসলীম জাতি?

দলিত কেন সর্বস্বান্ত

        মুখেতে মারিস লাথি?

রাম মন্দির গড়লি বটে

           রাম কি তাতে খুশি?

মাথে যে তোদের গোবর ভরা

              খাদ‍্য গোমূত্র ভূষি।

ঐ মন্দিরে রাম থাকে না কভু

            থাকে মানুষের মাঝে,

ক্ষমতার দর্পে হুঙ্কার ছাড়িস

                বকিস শুধু বাজে।

প্রাণের চেয়ে কি ধর্ম বড়

             কেন এত বাড়াবাড়ি?

এবার বুঝি শান্তি আসবে

         হবে না আর মারামারি।

Comments

Popular posts from this blog

প্রেমের অনুভূতি

মন ভাঙার জীবন

ধর্ষকরাজ চলছে দেশে