"হতাশার কৃষি বাজেট
"হতাশার কৃষি বাজেট"
-মাইনুল ইসলাম-
হতাশাব্যঞ্জক খামখেয়ালী
কৃষি বাজেট পেশ,
কৃষক চাষি ক্ষিপ্ত আজি
ফুঁসছে সারাদেশ।
ফসল পানির রফাদফা
কিনবে না সরকার,
বিত্তশালী কিনবে ফসল
বাড়বে অনাহার।
খাদ্যসঙ্কটে ভুগবে মানুষ
মরবে গরিব দুঃখী,
আমজনতা মরছে মরুক
চা-ওয়ালা তো সুখী।
কালোবাজারি বাড়বে দেশে
ফসলের দাম চড়া,
মধ্যবিত্তরাও মরবে ধুঁকে
চক্ষু ছানাবড়া।
টাকার পাহাড় গড়বে আরো
যত প্রভাবশালী,
সময় থাকতে রুখে দাঁড়াও
দাও না জোড়াতালি।
জনবিরোধী নীতির বিরুদ্ধে
গর্জে সবাই ওঠো,
কিষান বন্ধুর পাশে থেকো
সরকারকে ছাঁটো।
ঐক্যের বন্ধন মজবুত করো
ঝাঁপিয়ে সবাই পড়ো,
বুকের তাজা রক্ত দিয়ে
একসাথে সব লড়ো।
Comments
Post a Comment