স্বপ্ন

জীবন টা এক স্বপ্ন
অদেখা কল্পিত অদৃশ্য
স্বপ্ন ছিল মোর জীবনে
দুঃখ যাবো ভুলে
সুখের সঙ্গী হয়ে কাটবে সেদিন
আনন্দিত সময়ের ক্ষণিক
রাতে ঘুমন্ত স্বপ্ন নয়
স্বপ্ন হলো এক দীর্ঘ সময়
যা শুধু দেখতেই চাই
মন হারিয়ে ভুলে যাই
স্বপ্ন হলো নীল আকাশের ডানা
পথ হারিয়ে যেন বিরাট আনমনা
জীবনের সুরে সুরে কষ্টকে চেপে ধরে
দেখা নয় স্বপ্ন, স্বপ্ন পথ খুঁজতে জানে
দেখতে জানে স্বপ্ন
মনের অবাধ্য নয় স্বপ্ন
স্বপ্ন হলো মনের পছন্দ 

Comments

Post a Comment