"করোনার দাওয়াই"
"করোনার দাওয়াই"
-মাইনুল ইসলাম-
মহামারিতে ভক্তদের যত
ধরেছে জিন ভূতে,
করোনা ভাইরাস ধ্বংস হয়
পান করলে গোমূতে।
গোবর ঘাটি গায়ে মাখলে
বাঁধে না রোগের বাসা,
তেত্রিশ কোটি দেবদেবীর
রয়েছে ভালোবাসা।
গোমূত্র গোবর বিক্রি হচ্ছে
বাজারে চড়া দামে,
কত রকম কীর্তি দেখো
চলছে ভারতধামে।
ডাক্তারি বিদ্যার ধার ধারে না
বিজ্ঞানের এই যুগে,
কু-সংস্কারে বদ্ধ জীবন
পড়েছে হুজুগে।
আজব দেশের আজব রাজা
কত জ্ঞানীগুণি,
কেউবা হাসির পাত্র তারা
কেউবা মানুষ খুনি।
'গোমূত্র সেবন' বিজ্ঞানের নাকি
নব সংযোজন,
রোগ তাড়াতে 'গোবর লেপন'
কত আয়োজন।
আরো একটি নোবেল প্রাইজ
আসবে এই দেশে,
করোনার থাবায় ভয় নেই আর
মরবে না কেউ কেশে।
-মাইনুল ইসলাম-
মহামারিতে ভক্তদের যত
ধরেছে জিন ভূতে,
করোনা ভাইরাস ধ্বংস হয়
পান করলে গোমূতে।
গোবর ঘাটি গায়ে মাখলে
বাঁধে না রোগের বাসা,
তেত্রিশ কোটি দেবদেবীর
রয়েছে ভালোবাসা।
গোমূত্র গোবর বিক্রি হচ্ছে
বাজারে চড়া দামে,
কত রকম কীর্তি দেখো
চলছে ভারতধামে।
ডাক্তারি বিদ্যার ধার ধারে না
বিজ্ঞানের এই যুগে,
কু-সংস্কারে বদ্ধ জীবন
পড়েছে হুজুগে।
আজব দেশের আজব রাজা
কত জ্ঞানীগুণি,
কেউবা হাসির পাত্র তারা
কেউবা মানুষ খুনি।
'গোমূত্র সেবন' বিজ্ঞানের নাকি
নব সংযোজন,
রোগ তাড়াতে 'গোবর লেপন'
কত আয়োজন।
আরো একটি নোবেল প্রাইজ
আসবে এই দেশে,
করোনার থাবায় ভয় নেই আর
মরবে না কেউ কেশে।

Comments
Post a Comment