IPL এর নেশা
"IPLক্রিকেট"
-মাইনুল ইসলাম-
IPL জ্বরে কাঁপছে ভারত
কাঁপছে সারা বিশ্ব,
কোটি টাকার স্বপ্নে বিভোর
কেউ বা হচ্ছে নিঃস্ব।
ক্রিকেট এখন ভদ্র জুয়া
নয়তো রাজার খেলা,
হাটে বাজারে চায়ের দোকানে
বসছে কত মেলা।
সন্ধ্যাবেলায় ছেলেবুড়ো
হচ্ছে সেথায় জড়ো,
হঠাৎ দেখি সামনে বসে
চশমা চোখে খুড়ো।
এ বয়সেও খেলা দেখা
মস্ত একটা পাগল,
আমরা ও কি বাদ পড়েছি
সবাই গরু ছাগল।
পটকাবাজি রং তামাশা
চলে রাত্রি জেগে,
'হাসি কাঁদন' যাত্রাপালায়
কেউ বা যায় রেগে।
টাকা পয়সা গয়নাগাঠি
হেরে সর্বস্বান্ত,
ভিটেমাটি বিক্রি করে ও
হয়না তবু ক্ষান্ত।
টাকা হেরে লুকিয়ে বেড়ায়
পালিয়ে যায় দূরে,
কেউ বা খাটে রাজমিস্ত্রী
কেউ বা ভবঘুরে।
ছেলে মেয়েরা অনাহারে
থাকে উপবাসি,
পেটের জ্বালায় ভিক্ষাবৃত্তি
ঘুরে গয়া কাশী।
ক্রিকেট বুকি বাড়ি এসে
দেখায় ভয়ভীতি,,
অকথ্য ভাষায় খিস্তি মারে
চলে হাতাহাতি।
অশান্তির আগুনে পুড়ে মরে
পরিবারে হাহাকার,
সোনার সংসার তছনছ আজ
পুড়ে সব ছারখার।
ক্রিকেট জুয়ায় ধ্বংস জীবন
কত গরিব দুঃখী,
কেউ কি কখনো হতে পেরেছে
বাজি খেলায় সুখী?
ক্রিকেট জুয়া বন্ধ হোক
আইন করে পাশ,
জাতির জীবনে ঘটেনা যেন
কারো সর্বনাশ।
Comments
Post a Comment