ট্রেন ও ভুগছে করোনা রোগে
-মাইনুল ইসলাম-
কোন অজুহাতে ট্রেন বন্ধ
মরে সব হা হুতাসে?
করোনা' কি শুধু ট্রেনেই চাপে
চাপে না ট্যাক্সি বাসে?
লোকাল ট্রেনগুলো চলে না কেন
লালগোলা শিয়ালদহে?
সত্যিই কি ট্রেনগুলোতে
করোনা' জীবাণু বহে?
হাট বাজার জমজমাট
জনতার ভিড়ে ঠাসা,
কই সেখানে তো করোনা থাকে না
বাঁধে না রোগের বাসা?
ট্রেনগুলো আজ জরাগ্ৰস্ত
জীর্ণ শীর্ণ মাথা,
করোনা' রোগে ভুগছে তাই
যায় না কলকাতা।
রেললাইনেও জং ধরেছে
সং সেজেছে জটা?
কখন আঁধার কাটবে রে ভাই
পড়বে রবির ছটা?
রোগ ভোগে যারা শয্যাগত
যেতে পারে না দূরে,
স্তব্ধ জীবন ব্যথায় কাতর
খায় দেহ মন কুরে।
ভিড়ে ঠাসা বাসগুলো সব
চলে নিজের মতো,
বাসের ভাড়া পাঁচ গুণ বেশি
ভুগে গরিব যতো।
রোগীর দশা সঙ্কটময়
বন্ধ ডাক্তারখানা,
ট্রেন কি আর চলবে না
না শুধুই টালবাহানা?
নিত্যযাত্রীর মাথা ব্যথা
দুর্ভোগে দিন কাটে,
ট্রেনের আশায় পথ চেয়ে রয়
টেনশনে বুক ফাটে।
রেল মন্ত্রীর কি যায় আসে
যাত্রীর দুর্ভোগে,
কি করে বুঝবে গরিবের ব্যথা
ধরে নি যারে রোগে?
ব্যাকুলচিত্তে আরতি জানাই
কৃতাঞ্জলিপুটে,
ট্রেন চলাচলে আর দেরি নয়
তাড়াতাড়ি যেন ছুটে।
Comments
Post a Comment