"ডাক্তার না যমদূত?
"ডাক্তার না যমদূত?" -মাইনুল ইসলাম- মনুষ্যত্ববোধ নাই অন্তরে যার স্রষ্টাতে নাহি ভয়, অহংকারে ভরা জীবন হবেই তার পরাজয়। উগ্ৰমেজাজী কথাবার্তা দর্পভরা নেশা, আবার তিনিই নাকি রোগীর সেবক ডাক্তারি তার পেশা? দয়া মায়াহীন হৃদয়টা তার রূপোর মোড়কে ঢাকা, মুখোশের অড়ালে মুখটি যেন ডাক্তারি বিদ্যায় ফাঁকা। ডাক্তারি বিদ্যা নাই ঝুলিতে শেখে নি তো অত কিছু, ডাক্তার ভেবে গরিব মায়েরা ...