"জাতি বিদ্বেষ

"জাতি বিদ্বেষ"
-মাইনুল ইসলাম-

জাতি বিদ্বেষের রণহুঙ্কারে
        বহিছে রক্তধারা,
অসহায় জাতি কি করিবে হায়
       একেবারে দিশেহারা।
সন্ত্রাসীদের তাণ্ডবে আজ
            হাহাকার দেশজুড়ে,
কেউ বা মরছে মবলিঞ্চিংএ
          কেউ বা অনলে পুড়ে।
ভাঙ্গিছে মসজিদ ভাঙ্গিছে গির্জা
           দিকে দিকে হানাহানি,
ডুবিছে জাতি কাটে না রাতি
        কে শুনে কার বাণী?
দেশের রাজা ঘুমিয়ে আছে
         আইন গেছে উঠে,
ঐক‍্যের মধ‍্যে ফাটল ধরেছে
         দেশ উঠেছে লাটে।

(চেতনায় নজরুল তোমাকে)।

Comments

Popular posts from this blog

প্রেমের অনুভূতি

মন ভাঙার জীবন

ধর্ষকরাজ চলছে দেশে