ধর্ষকরাজ চলছে দেশে
"ধর্ষকরাজ চলছে দেশে"
-মাইনুল ইসলাম-
ধর্ষিতা নারীর আহাজারিতে
সারা দেশ আজ উত্তাল,
পথঘাঠ যত শুনশান মাঠ
সারা ভারত হরতাল।
ঠুঁঠো জগন্নাথ আইন কানুন
নাচে সূতার টানে,
নারীরা কেন ভোগ্যপণ্য
বাধে না মান সন্মানে?
বেটি পড়াও বেটি বাঁচাও
দেখো বেটির হাল,
দলিত বেটির দাম নাই আজ
ছিঁড়ো চামড়া ছাল?
তোমরা তো সব পুরুষ মানুষ
ঘরে নাই মা-বেটি,
তাই তো জেঠু হিজড়ে ব্যাটা
থাকে না সাথে জেঠি।
নেতা মন্ত্রীর তপ্ত ভাষণ
ধর্ষণে ইন্ধন,
ধর্ষকরাজ চলছে দেশে
নারীদের ক্রন্দন।
ধর্ষণ আজ দেশের প্রতীক
বেটির ইজ্জত লুটো,
সমাজ ব্যাবস্থায় ঘূণ ধরেছে
আইন কানুন ঠুঁঠো।
মায়ের আর্তনাদে আকাশ কাঁপে
কাঁদে পশুপক্ষী,
নির্যাতিতার কে আছে হায়
স্রষ্টাই তার সাক্ষী।
ধর্ষকদের আড়াল করো
ধর্ষণে নাই বাধা,
আবার তোমরাই জল ঘোলা করো
গায়ে মাখো না কাদা?
প্রশাসন ও হাতের পুতুল
ধর্ষকদের সাথে,
তথ্যপ্রমাণ লোপাট করতে
লাশ পুড়াও মাঝরাতে?
আর কতদিন মুখ বুঁজে সব
থাকবে ঘরের কোণে?
জাতপাত ভুলে ঝাঁপিয়ে পড়ো
সম্মুখের ঐ রণে।
Comments
Post a Comment