ক্রিকেট জুয়া

 এবার IPL সংযুক্ত আরব আমিরশাহিতে হচ্ছে। খেলা তো আর এমনি এমনি করা যায় না, চাই কোটি কোটি টাকা। কিন্তু সেই টাকা কোথা থেকে আসবে? অনেকেই এর উত্তর জানেন তবু বলি গরিব দুঃখী ছাপোষা মানুষগুলোই এই খেলার সাথে জড়িয়ে সর্বস্বান্ত হচ্ছে।এই খেলাকে অনেকে এখন ঘেন্না করে। আর মুনাফা লুটছে ঐ দেশের বিত্তশালী ধনী মানুষেরা। আবুধাবি,শারজা তথা সব স্টেডিয়ামগুলো আজ জোয়ার ঘাঁটিতে পরিণত হয়েছে।  সেই উপলক্ষে মূলতঃ এই কবিতাটি।


                   " ক্রিকেট জুয়া"

          -মাইনুল ইসলাম-


                

ক্রিকেট এখন ভদ্রজুয়া

             নয় তো হাতের মোয়া,

ম‍্যাচ ফিক্সিং সেটিং বেটিং

               কেমন ধোঁয়া ধোঁয়া।

IPLআর One day বলো

                  সবই জুয়ার ঘাঁটি,

তরুণ সমাজ ধ্বংস আজি

              জীবনটাই বরবাদী।

মোবাইল হাতে ব‍্যস্ত সদা

           হ‍্যালো হ‍্যালো ফোনে,

ফুসুর ফুসুর কথাবার্তা

           লুকিয়ে ঘরের কোণে।

বেটিং খেলায় টাকা হারে

            মারে নিজের মাথায়,

গহীন রাতে ও ঘুম যায় না

             চিন্তায় রাত কাটায়।

তুষের আগুণ ধিকি ধিকি

                     জ্বলে সংসারে,

কত পরিবার ধ্বংস আজি

         ক্রিকেট নেশার ঘোরে।

ক্রিকেটারের নাই মানসন্মান

           ফাঁসে জুয়ার জালে,

আঙুল ফুলে কলাগাছ

              নাচে যুগের তালে।

ক্রিকেট জুয়ায় ভাসছে দেশ

              ভাসছে গোটা বিশ্ব,

কত মানুষ যে পথে বসে

            পরিবার সব নিঃস্ব।

নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে

          তাতে কি যায় আসে?

খেলা তো আর বন্ধ নাই

         কালের স্রোতে ভাসে।

Comments

Popular posts from this blog

প্রেমের অনুভূতি

মন ভাঙার জীবন

ধর্ষকরাজ চলছে দেশে