"করোনার প্রত্যাঘাতে মানুষ কাঁদে"
বিশ্বজুড়ে করোনার থাবা চারিদিকে হাহাকার, মানুষের জীবন বিপন্ন আজি সবাই নির্বিকার। তোমার প্রত্যাঘাতে মানবজাতি করিছে ত্রাহি ত্রাহি, মরণ বাঁচন সংগ্ৰামে আজি কে কার পানে চাহি। তোমার থাবায় ছিন্ন জীবন দেখো তো চক্ষু মেলিয়া, মানুষখেকো রাক্ষসী তুমি চলিছো হেলিয়া দুলিয়া। বন্ধ করো আস্ফালন বন্ধ করো কথা, তোমরা প্রকৃতির কান্না শুনেছো কি কভু কখনো বুঝেছো কি তার ব্যথা? তোমরা অকারণে গাছ কাটো বধ করো বনের পশু পাখি, ইকোসি...