"স্রষ্টার পথে আয় ফিরে"
"স্রষ্টার পথে আয় ফিরে"
মাইনুল ইসলাম
পাপে ভস্ম গোটা বিশ্ব
আর নাহিরে পরিত্রাণ,
স্রষ্টাকে ছুঁড়ে ফেলেছিস দূরে
কোথা আজ তোর ঈমান?
মরিছে মানুষ নাই কারো হুঁশ
মরা লাশের গন্ধ,
দিশেহারা সব ত্রাহি ত্রাহি রব
ফিরবে নাকি কভু ছন্দ?
মদ জুয়া তাড়ি নাহি কেহ ছাড়ি
ব্যভিচারে সদা লিপ্ত,
কোথাও বিচার নাই সদাচার
করোনা তাই ক্ষিপ্ত।
সুদ কারবারি ঘুরে বাড়ি বাড়ি
চুষে গরিবের রক্ত,
কে কালো আর কে যে ধলো
বোঝা ভারি খুব শক্ত।
সন্ত্রাসী যত ঘুরে শত শত
হাসিছে অট্টহাসি
নিরোপরাধী ফাঁসে হাজতবাসে
কপালে জোটে ফাঁসি।
স্রষ্টার বালাই মানুষ পালায়
সব পথ আজ রুদ্ধ,
মুছে ফেল কালি যত ধুলাবালি
আত্মাকে কর শুদ্ধ।
ঈমানের পথে আয় ছুটে সাথে
ডুবিস না অন্ধকারে,
তৌবা কর মনে বাঁচ সব প্রাণে
বিরত থাক পাপাচারে।
Comments
Post a Comment