"ব্যাঙ মামাদের বিয়ে
বাস্তব ঘটনা ছাড়া অবাস্তব কিছু লেখি না, এটি একটি ব্যাঙ্গাত্মক লেখা হলে ও বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক তরুণ তরুণীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। "ব্যাঙ মামাদের বিয়ে" -মাইনুল ইসলাম- মাঠ ঘাট সব বর্ষাকালে ভরলো বৃষ্টির জলে, ব্যাঙ মামারা গান ধরেছে ঢাকের তালে তালে। বয়ঃসন্ধিকালে বিয়ে করে এটাও তারা জানে, ক্ষুদ্র প্রাণি হলে ও তারা সব কিছুটাই মানে। ঘ্যাঁংঘর ঘ্যাঁঘর ডাকে তারা খুঁজে জীবন সঙ্গী, প্রেম নিবেদন করবে তাই দেখায় ভাবভঙ্গি। স্ত্রী ব্যাঙের তর সয় না ডিস্কো নাচ নাচে, পুংব্যাঙ ও ঘুরঘুর করে আনাচে কানাচে। পুকুর পাড়ে রংতামাশা ...