অপরূপ শোভা"
"অপরূপ শোভা"
-মাইনুল ইসলাম-
সারি সারি তালগাছ
আঁকাবাঁকা পথে,
সোনাভরা মাঠ ঘাট
পথ যেতে যেতে।
ভাদোয় মাসে তাল পাকে
ঝরে ঝরে পড়ে,
ফাঁকা মাঠে কেউ নেই
রাস্তায় গড়ে।
সুগন্ধে মন ভরে
প্রাণে লাগে দোলা,
প্রকৃতির অপরূপে
সব কিছু ভোলা।
বাতাসের ছোঁয়া লেগে
ধানগাছ দুলে,
প্রজাপতি ডানা মেলে
নাচে ঘাস ফুলে।
মৌমাছির গুঞ্জন
মৌচাক ঘিরে,
তাড়াহুড়ো নাই কারো
মধু খায় ধীরে।
বাবুই পাখি বাসা বুনে
তালগাছের পাতে,
জোনাকিরা আলো দেয়
কুঁড়ে ঘরে রাতে।
চিঁ চিঁ করে ছানা
খাবারের লাগি,
বারে বারে ডানা নাড়ে
দিনরাত জাগি।
অপরূপ শোভা পায়
হরে মোর মন,
কত ছবি ভাসে সেথা
দেখি সারাক্ষণ।

Comments
Post a Comment